নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইসলামপুর গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হল একটি সচেতনতামূলক অনুষ্ঠান। এদিন ছাত্রছাত্রীদের মধ্যে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিডিও পিনাকী দেবনাথ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা, শিক্ষিকা- শিক্ষিকা সহ বিদ্যালয়ের ছাত্রীরা। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের নেশামুক্ত সমাজ গড়ার উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তথ্যচিত্রের মাধ্যমে ছাত্রছাত্রীদের মাদকের ভয়াবহ কুফল ও সুস্থ, সুন্দর জীবন গঠনের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। এদিন ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও আদর্শ নিয়ে ছাত্রীদের অংশগ্রহণে একটি আলোচনা চক্রেরও আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আলোচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ছাত্রছাত্রীদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি নেশামুক্ত ও সুস্থ সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
