ফ্লিপকার্টে ১১৯৯৯ টাকা থেকে মিলছে MIVI One 5G

ভারতের জনপ্রিয় দেশীয় কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড MIVI আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনের জগতে প্রবেশ করে তাদের প্রথম স্মার্টফোন MIVI One 5G বাজারে নিয়ে এসেছে। ফ্লিপকার্টের বার্ষিক ‘বিগ বিলিয়ন ডেইজ’ সেল উপলক্ষে এই ডিভাইস সেখানে মিলছে। ৮ অক্টোবর থেকে গ্রাহকরা উৎসবের বিশেষ অফারে এটি কিনতে পারছেন মাত্র ১১,৯৯৯* টাকার কার্যকরী মূল্যে। সেগমেন্টের একমাত্র স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত এই ফোনটিকে “প্রিটি পাওয়ারফুল” হিসেবে তুলে ধরা হয়েছে, যা উন্নত কর্মক্ষমতা, আধুনিক ডিজাইন ও দৈনন্দিন ব্যবহারের চমৎকার ভারসাম্য নিশ্চিত করে। ৯ অক্টোবর থেকে সাধারণ ক্রেতারা ফ্লিপকার্টে এটি পেয়ে যাবেন।

Qualcomm Snapdragon 4 Gen 2 প্রযুক্ত যুক্ত 5G মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত Mivi One 5G মসৃণ দৈনন্দিন পারফরম্যান্সের সঙ্গে নির্ভরযোগ্য 5G কানেক্টিভিটি দেয়। এতে রয়েছে ৬.৭৫ ইঞ্চির HD+ ১২০ হার্জ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সিস্টেম, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ একটি বিশাল 6000mAh ব্যাটারি। ফোনটি Stock Android 16 অপারেটিং সিস্টেমে চলে এবং সমস্ত ভেরিয়েন্টে ১২৮ জিবি স্টোরেজের পাশাপাশি ৪ জিবি, ৬ জিবি ও ৮ জিবি RAM-এর বিকল্প রয়েছে। এছাড়াও ডিভাইসটিতে রয়েছে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স সুরক্ষা, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পরিষ্কার কলের জন্য Mivi ClearTalk নয়েজ-রিডাকশন প্রযুক্তি। এটি পাঁচটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে: নীল, গোলাপি, সবুজ, বারগান্ডি এবং নেভি ব্লু।

বিগ বিলিয়ন ডেইজ সেলে ব্যাংক ও ইউপিআই অফার সহ ফোনটির বিভিন্ন ভেরিয়েন্ট অত্যন্ত সাশ্রয়ী দামে মিলছে। এর মধ্যে ৪জিবি RAM ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির মূল দাম ১৪,৯৯৯ টাকা হলেও অফারে এটি পাওয়া যাচ্ছে ১১,৯৯৯* টাকায়। একইভাবে ৬জিবি ও ১২৮জিবি ভেরিয়েন্টটি ১৫,৯৯৯ টাকার বদলে ১৩,৪৯৯* টাকায় এবং ৮জিবি ও ১২৮জিবি টপ ভেরিয়েন্টটি ১৬,৯৯৯ টাকার বদলে ১৪,৯৯৯* টাকায় কেনা যাবে।

MIVI-র চিফ বিজনেস অফিসার হিমাংশু ট্যান্ডন জানান, স্মার্টফোন বিভাগে প্রবেশের মাধ্যমে MIVI One 5G তাঁদের ব্র্যান্ডের অগ্রযাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে।