কলকাতায় পা রাখল ‘অপটিমিস্ট’ স্মার্ট এসি

ভারতের অন্যতম সেরা বিদ্যুৎ সাশ্রয়ী এসি ব্র্যান্ড ‘অপটিমিস্ট’ এবার পা রাখল কলকাতার বাজারে। নির্ভরযোগ্য কুলিং, কম বিদ্যুৎ খরচ এবং স্মার্ট প্রযুক্তির অভিজ্ঞতা দিতে এই ব্র্যান্ডের উচ্চ-দক্ষতার এসি রেঞ্জ এখন থেকে কলকাতায় পাওয়া যাবে। এর আগে বেঙ্গালুরু, দিল্লি এনসিআর ও হায়দ্রাবাদে সফল লঞ্চের পর ব্র্যান্ডটি এবার চেন্নাই, মুম্বাই ও পুনের পাশাপাশি কলকাতাতেও তাদের কার্যক্রম প্রসারিত করল। বর্তমানে অ্যামাজন এবং www.optimist.in ওয়েবসাইটের পাশাপাশি প্রধান প্রধান শহরগুলিতে ব্র্যান্ড স্টোরেও অপটিমিস্ট এসি পাওয়া যাচ্ছে।

অপটিমিস্ট-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আশিস গোয়েল বলেছেন, “কলকাতার তীব্র ও আর্দ্র গরমে এসির ওপর চাপ থাকে অনেক বেশি, অথচ বিদ্যুৎ খরচও রাখতে হয় নিয়ন্ত্রণে। তাই ‘অপটিমিস্ট’ নিয়ে এসেছে শক্তিশালী কুলিং, উচ্চ শক্তি দক্ষতা এবং স্মার্ট মনিটরিংয়ের এক দুর্দান্ত সমন্বয়। আমাদের লক্ষ্য—গ্রাহকদের প্রতিদিনের এসি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আরামদায়ক, দক্ষ ও নির্ভরযোগ্য করে তোলা।”

৬.০৫ ISEER রেটিংয়ের এই এসি ভারতের গরম আবহাওয়ায় ২৫–৩৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। ১.৪ টনের এই এসি মাইক্রোচ্যানেল হিট এক্সচেঞ্জার এবং টুইন-রোটারি কম্প্রেসরের সাহায্যে ৫০ ডিগ্রি সেলসিয়াস গরমেও স্থির কুলিং বজায় রাখতে সাহায্য করে। দ্রুত ঘর ঠান্ডা করতে এতে আছে ‘টার্বো প্লাস’ প্রযুক্তি, যা ১.৯ টন পর্যন্ত অতিরিক্ত ক্ষমতা দিতে পারে। এছাড়া বিল্ট-ইন গ্যাস ইন্ডিকেটর, অ্যাপ কন্ট্রোল ও সার্ভিস অ্যালার্টের মতো স্মার্ট ফিচারের মাধ্যমে এসি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা খুবই সহজ।

দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা ও মালিকানার আস্থার প্রতীক হিসেবে এই রেঞ্জের সঙ্গে মিলছে ৫ বছরের কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি এবং ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি।