মেরামতের জন্য বন্ধ থাকবে রাস্তা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। চিংড়িঘাটা ফ্লাইওভারের শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। আবার সুকান্ত নগরের কাছে বিশ্ব বাংলা সরনিতে পিলার ৩২৬ থেকে ৩২৭ স্প্যানের কাজের জন্য ৩ জুলাই রাত আটটা থেকে ৬ জুলাই সকাল আটটা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।

নিউ টাউন বা এয়ারপোর্ট এর দিকে যাওয়ার পরিকল্পনা থাকলে আজকের প্রতিবেদন আপনার জন্য। অন্তিম পর্যায়ের গার্ডার যুক্ত করা সম্পূর্ণ কাজ এবার হতে চলেছে চিংড়িঘাটায়। সেই কারণেই শুক্রবার রাত থেকেই বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল। মোট দুধ অফার ১২০ ঘন্টা বন্ধ রাখা নির্দেশিকা জারি করা হয়েছে।

কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর মেট্রো করিডরের চিংড়িঘাটায় গার্ডার জুড়ে দেওয়ার অন্তিম পর্যায়ের কাজ শেষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিংড়িঘাটা উড়ালপুলের যে অংশটি সুকান্ত নগরের দিকে নামছে, তার মাথার উপরের অংশে মেট্রো প্রকল্পের গার্ডার গৌরকিশোর মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়ার কাজ হবে দুই দফায়। সেই কারণে মোট ১২০ ঘন্টা চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রেখে এই কাজ সম্পন্ন করা হবে।