একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও, মানা হয়নি নিয়ম। তাই এবার কড়া নির্দেশ দিলো কেন্দ্রীয় সরকার। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর বড়সড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল ভারতীয় সেনাবাহিনী। সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই সেনারা সতর্ক হয়ে ওঠেন।
এরপরই শুরু হয় গুলির লড়াই। সেনাবাহিনীর পাল্টা অভিযানে নিহত হয় লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত এক পাকিস্তানি জঙ্গি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল।
সেনা সূত্রে খবর, কয়েকজন সন্ত্রাসী একসঙ্গে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে সন্দেহ করা হয়। নজরদারি ব্যবস্থায় তাদের গতিবিধি ধরা পড়তেই সীমান্তে মোতায়েন জওয়ানদের সতর্ক করা হয়। সেনারা প্রথমে তাদের থামতে এবং ফিরে যেতে সতর্কবার্তা দেয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে অনুপ্রবেশকারীরা ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
এরপর সেনাবাহিনী পাল্টা জবাব দেয় এবং কিছুক্ষণের মধ্যেই এলাকা জুড়ে তীব্র গোলাগুলি শুরু হয়। সংঘর্ষ চলাকালীন এক জঙ্গিকে খতম করতে সক্ষম হয় সেনাবাহিনী। নিহত জঙ্গির কাছ থেকে আধুনিক অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং যোগাযোগের সরঞ্জাম উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সামগ্রী খতিয়ে দেখে জঙ্গিদের পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
