নয়া ঘোষণা বেশ কিছু প্রকল্প

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্তের ইঙ্গিত মিলছিল। এবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল।

প্রশাসন সূত্রে খবর, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবার ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে নতুন বিজেপি সরকার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ঘোষণার পর এটিকে নতুন সরকারের আরও একটি বড় সামাজিক সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, সাধারণ মানুষের জন্য আরও কিছু নতুন প্রকল্প ও আর্থিক সুবিধার ঘোষণা শীঘ্রই সামনে আসতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনকল্যাণমূলক কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে দাবি শাসক শিবিরের।