এইচঅ্যান্ডএম বিউটি-এর প্রথম ভারতীয় অ্যাম্বাসাডর শর্বরী

ভারতে এইচঅ্যান্ডএম বিউটি -এর সৌন্দর্য-সংক্রান্ত প্রচারের মুখ হিসেবে কাজ করবেন শর্বরীকে। তিনি বলেন, “ভারতেএইচঅ্যান্ডএম বিউটি -এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। নিজের ভাবনা প্রকাশ, আনন্দ এবং নিজের ত্বকে আত্মবিশ্বাসী বোধ করার অন্যতম মাধ্যম হিসেবে আমি সৌন্দর্যকে পছন্দ করি। এইচঅ্যান্ডএম বিউটি -এর যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে, তা হল সৌন্দর্যকে জটিল করে তোলার প্রয়োজন নেই। সৌন্দর্য সহজলভ্য, স্বচ্ছন্দ এবং সম্পূর্ণ নিজের মতো করে নেওয়া যায়। এইচঅ্যান্ডএম বিউটি -এর সঙ্গে এই যাত্রা ভাগ করে নিতে এবং এই সংগ্রহ থেকে প্রত্যেকে নিজের পছন্দের পণ্য খুঁজে নেওয়া দেখতে আমি আগ্রহী।”

ফ্যাশনকে কেন্দ্র করে তৈরি এইচঅ্যান্ডএম বিউটি -এর সংগ্রহে রয়েছে মেকআপ, সুগন্ধি, চুল ও শরীরের পরিচর্যার পণ্য। এইচঅ্যান্ডএম ইন্ডিয়া-এর ডিরেক্টর হেলেনা কুইলেনস্টিয়েরনা বলেন, “ভারতেএইচঅ্যান্ডএম বিউটি -এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে শর্বরীকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। এই বিভাগটির জন্য প্রথম বছরটি দারুণ কেটেছে। সৌন্দর্য ও ব্যক্তিগত স্টাইলের ক্ষেত্রে তাঁর নতুন দৃষ্টিভঙ্গির কারণে শর্বরী আমাদের জন্য উপযুক্ত অংশীদার।”

এইচ অ্যান্ডএম বিউটি -এর মার্কেটিং প্রধান টোভে ভির্ডিং বলেন, “ভারতে সৌন্দর্যের পরবর্তী প্রজন্মের যে উদ্যম ও মানসিকতা আমরা দেখতে পাচ্ছি, শর্বরী তারই প্রতিনিধিত্ব করেন। তিনি আত্মবিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী এবং ফ্যাশন ও সৌন্দর্যের ক্ষেত্রে তাঁর নিজস্ব ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি রয়েছে।”

নতুন সংগ্রহে রয়েছে এলিক্সির গোল্ড পারফিউম, ব্লাশ অ্যান্ড গ্লো ডুও প্যালেট, গ্লো টাচ লিকুইড হাইলাইটার, ওয়াটারপ্রুফ কাজল, সোয়াইপ অ্যান্ড স্মাজ লিকুইড আইশ্যাডো, গ্লোয়ি টিন্ট লিকুইড ব্লাশ, প্লাম্প গ্লস এবং ইডিপি ফ্রেগরেন্স কিট। এই পণ্যগুলি ১লা অক্টোবর থেকে H&M.com, Nykaa.com ও Myntra.com-এ এবং ভারতের সমস্ত এইচঅ্যান্ডএম স্টোরে পাওয়া যাবে। কলকাতার উডবার্ন সেন্ট্রাল মল, এলগিন রোডের এইচ অ্যান্ডএম স্টোরেও এই সংগ্রহ পাওয়া যাবে।