প্রচার হলো ভুয়ো তথ্য

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। উচ্চমাধ্যমিকে সেমিস্টার প্রথা বাতিল হচ্ছে এরকমই এক জল্পনা চলছে। এই অবস্থায় প্রকাশ্যে এসেছে একগুচ্ছ চাঞ্চল্যকর বিজ্ঞপ্তি। পাশাপাশি সব পরীক্ষার্থীকে আবারও পুরনো সিলেবাস ও পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। এই খবর প্রকাশ্যে আসার পর তোলপাড় করে যে নেট দুনিয়ায়।

তবে অবশ্যই সে এই ভুয়া খবরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। সমাজ মাধ্যমে উচ্চমাধ্যমিক সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়েছে যে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে বাতিল করা হচ্ছে। আর এই ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার ফলে যথারীতি উদ্বেগের সৃষ্টি হয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে।

পরে জানা যায় যে এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন ও গুজব নোটিশ। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই ধরনের কোন নোটিশ জারি করেনি। তবে এই পরিপেক্ষিতে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেন, বর্তমানে সমাজ মাধ্যমের ছড়িয়ে পড়া এই খবরের কোন সত্যতা নেই। সম্পূর্ণ ভুয়ো ও বানানো।