বাড়তে চলেছে জরিমানার পরিমাণ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। টিকিট ছাড়া ট্রেনে উঠলেই এবার বড়সড় বিপদের আশঙ্কা। বিনা টিকিটে ট্রেনে উঠলে এবার গুনতে হবে অতিরিক্ত ফাইন। বেড়ে যাচ্ছে নূন্যতম জরিমানা। এবার থেকে বিনা টিকিটে ট্রেনে উঠলে আরও বেশি জরিমানা গুনতে হবে।

রেল সূত্রে খবর, বিনা টিকিটে যাত্রীদের সফর রুখতে এবং রেলের আয় সুরক্ষিত রাখতে নূন্যতম জরিমানার পরিমাণ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। টিকিট ছাড়া ভ্রমণ রুখতে, টিকিট পরীক্ষা জোরদার করতে এবং যাত্রীদের মধ্যে নিয়ম মেনে চলার প্রবণতা বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলের নতুন নিয়ম অনুযায়ী, বৈধ টিকিট ছাড়া যাতায়াত করলে নূন্যতম জরিমানা ২৫০ টাকার পরিবর্তে হবে ৫০০ টাকা। অর্থাৎ দ্বিগুণ জরিমানা গুনতে হবে। প্রতারণার উদ্দেশ্যে সফর থেকে সঠিক টিকিট ছাড়া সফর বা অনুমোদিত দূরত্বের থেকে বেশি সফর করলেও একই জরিমানা প্রযোজ্য হবে। রেলওয়ে অ্যাক্টের ১৩৮ নম্বর ধারা অনুযায়ী, বৈধ টিকিট ছাড়া বা নির্ধারিত দূরত্বের বেশি ভ্রমণের ক্ষেত্রে প্রকৃত ভাড়ার পাশাপাশি নূন্যতম ৫০০ টাকা জরিমানা দিতে হবে।