প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হতে চলেছে নয়া মেট্রো

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতা মেট্রো পরিষেবায় এবার আসতে চলেছে বড়সড় নতুন মোড়। দীর্ঘদিনের প্রতীক্ষিত সেক্টর ফাইভ-নিউ গড়িয়া মেট্রো এবার চালু হতে চলেছে।

জানা যাচ্ছে, আগামী ২১ তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরেই অরেঞ্জ লাইনের নতুন অংশের উদ্বোধন হবে বলে মনে করা হচ্ছে। শহর থেকে শহরতলিতে দ্রুত ছড়িয়ে পড়ছে মেট্রো। দ্রুত সম্প্রসারণ হচ্ছে পাতালপথের পরিষেবার। গত মাসে মহালয়ার দিন অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরীক্ষামূলক রেক চালানো হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই চিংড়িহাটার কাজ পরিদর্শনে যান। সে সময়ে প্রাক্তন তৃণমূল সরকারের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেছিলেন, বিজেপি সরকারের এক মাস পূর্ণ হওয়ার আগেই রাজ্যের উন্নয়নের কাজ পুরোদমে চালু হয়ে গিয়েছে।