টাকা মিলতে চলেছে আবাস যোজনায়

রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে বিজেপি সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। আবাস যোজনার টাকা হাতে পেলেই যে বাড়ি তৈরির কাজ নির্বিঘ্নে শেষ হবে, বাস্তব পরিস্থিতি কিন্তু তেমন নয়।

নির্মাণ সামগ্রীর লাগামছাড়া দাম সাধারণ মানুষের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাদের জন্য একাধিক অতিরিক্ত সুবিধার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, দ্বিতীয় দফায় আবাস যোজনার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এই পর্যায়ে ৭ লক্ষ ১৭১ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। এর আগে প্রথম কিস্তিতেও সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। ফলে দুই দফা মিলিয়ে প্রত্যেক যোগ্য পরিবার পাচ্ছে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা।