বিজেপি প্রার্থীকে মা*রধরকাণ্ডে গ্রে*প্তার দুই অভিযুক্ত

কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় অবশেষে মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। গঙ্গারামপুর থানার পুলিশ, মাটিগাড়া থানার সহযোগিতায় এই সাফল্য পায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বুলেট ও ওয়াসিম। তাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বানিয়ারি এলাকায়। গত ২৩শে এপ্রিল হামলার ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার অন্তর্গত মেডিকেল ফাঁড়ি এলাকায় আত্মগোপন করে রয়েছে। এরপর গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির মেডিকেল মোড়ের একটি বেসরকারি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে ও পুরো ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।