ধ*র্ষণের অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্যের দুই ছেলে, তিন মাস পর বাড়িতে ফিরলেন নি*র্যাতিতা ‘বন্দি’

বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাটিগাড়া-১ গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই ছেলেকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ।

অভিযোগ, নির্যাতিতাকে দীর্ঘদিন বাড়িতে আটকে রাখা হয়েছিল সাথে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর পুলিশ তদন্ত শুরু করে।

নির্যাতিতার দাবি, প্রায় তিন মাস পর বাড়িতে ফেরে। বর্তমানে তার শারীরিক ও মানসিক অবস্থা অত্যন্ত খারাপ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।