প্রযুক্তি এবং পরিষেবা বিভাগে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রোভাইডার কনসেন্ট্রিক্স –এর সঙ্গে অংশীদারিত্বে বশ পাওয়ার টুলস ইন্ডিয়া, কলকাতায় তাদের নতুন ইউজার অ্যান্ড কাস্টমার কেয়ার (ইউসিসি) সেন্টার উদ্বোধনের কথা ঘোষণা করেছে। এই কৌশলগত পদক্ষেপটি ব্যতিক্রমী গ্রাহক অভিজ্ঞতা প্রদানের প্রতি বশের প্রতিশ্রুতিকে আবারও তুলে ধরে।
নতুন এই কেন্দ্রটি উন্নত ডিজিটাল ক্ষমতা এবং এআই-চালিত সমাধানের সদ্ব্যবহার করে দ্রুত, আরও সুচারু এবং ধারাবাহিক সহায়তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে বশের বাজার নেতৃত্ব এবং কনসেন্ট্রিক্সের গ্রাহক অভিজ্ঞতা সংক্রান্ত দক্ষতাকে এক করা হয়েছে, যা চ্যানেলের সম্পর্ককে শক্তিশালী করতে, নতুন বৃদ্ধির সুযোগ আনতে এবং পরিমাপযোগ্য ব্যবসায়িক ফলাফল অর্জনে সাহায্য করবে।
বশ পাওয়ার টুলস ইন্ডিয়া ও সার্ক (SAARC)-এর আঞ্চলিক সভাপতি সন্ময় দাশগুপ্ত বলেন, “এটি কেবল একটি কাস্টোমার কেয়ার সেন্টারের উদ্বোধন নয়; এটি গ্রাহক অভিজ্ঞতার ভবিষ্যতের প্রতি বিনিয়োগ।” তিনি আরও বলে, “কনসেন্ট্রিক্সের সঙ্গে একত্রে আমরা এমন একটি গ্রাহক-কেন্দ্রিক ইকোসিস্টেম তৈরি করছি যা প্রতিটি টাচপয়েন্টে ব্যতিক্রমী পরিষেবা প্রদানের জন্য প্রযুক্তি, উদ্ভাবন এবং মানুষকে একত্রিত করে।”
কনসেন্ট্রিক্স ইন্ডিয়ার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট দীপক ওয়াধওয়ান এই অংশীদারিত্ব সম্পর্কে বলতে গিয়ে জানান, “কাস্টোমার এক্সপেরিয়েন্স বর্তমানে কোন দিকে এগোচ্ছে, এই উদ্যোগটি তারই প্রতিফলন। গ্রাহকরা এখন যেকোনও মাধ্যমেই দ্রুত ও ঝামেলাহীন সহায়তা প্রত্যাশা করেন, যা কেবল প্রযুক্তির সাহায্যে পুরোপুরি দেওয়া সম্ভব নয়। তাই এআই, অটোমেশন, ডিজিটাল সুবিধা এবং অভিজ্ঞ কর্মী বাহিনীর সঠিক সমন্বয় ঘটিয়ে তাঁরা বশ-কে একটি আরও উন্নত ও সংযুক্ত কাস্টোমার কেয়ার সেন্টার হিসেবে গড়ে তুলতে সহায়তা করছেন, যা ক্রেতা এবং ব্যবসায়ি উভয় পক্ষের জন্যই সুদূরপ্রসারী সুফল দেবে।“
ইতিমধ্যেই বশ পাওয়ার টুলস-এর গ্লোবাল স্ক্রিপ্ট হাবের কেন্দ্রস্থল হওয়ায়, কলকাতায় এখন ভয়েস সাপোর্ট, ডিজিটাল পরিষেবা, এআই এবং বিশ্বব্যাপী কিছু সেরা অনুশীলনকে একত্রিত করে একটি ব্যাপক কাস্টোমার এক্সপেরিয়েন্স হাব হিসেবে প্রতিষ্ঠিত করা হলো।
