নথি না থাকায় ফাঁসিদেওয়ায় বাজেয়াপ্ত কন্টেনার, ধৃত চালক

বিহার থেকে অসমে পাচারের সন্দেহে ৩৮টি মোষ-সহ একটি কন্টেনার আটক করল শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে AS17C8117 নম্বরের একটি কন্টেনার আটক করা হয়। তল্লাশিতে মোট ৩৮টি মোষ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোষগুলো বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পাড়ায় পুলিশ কন্টেনারটি বাজেয়াপ্ত করে। ঘটনায় কন্টেনারের চালক সাহিদুল ইসলাম (২৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি অসমের বঙাইগাঁও।

তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পুলিশ খতিয়ে দেখছে, এই ঘটনার সঙ্গে কোনো আন্তঃরাজ্য গবাদি পশু পাচার চক্র জড়িত রয়েছে কি না।