শুরু হবে HCL-টেক গ্র্যান্ট-এর XII এডিশনের আবেদন

HCL ফাউন্ডেশন গ্রামীণ ভারতে টেকসই ও সম্প্রদায়-নেতৃত্বাধীন পরিবর্তন নিশ্চিত করতে অলাভজনক সংস্থাগুলোর জন্য ‘HCL-টেক গ্র্যান্ট’-এর XII এডিশন শুরুর কথা ঘোষণা করেছে। জল, জীববৈচিত্র্য, স্বাস্থ্য এবং শিক্ষা, এই চারটি থিমের অধীনে গ্রামীণ উন্নয়নে কাজ করা নির্বাচিত এনজিওগুলোকে মোট ₹ 24 কোটি টাকা দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরির সেরা বিজয়ী এনজিও ₹ 5 কোটি টাকা করে এবং অন্য আটটি এনজিও তাদের প্রস্তাবিত প্রকল্পের জন্য 50 লক্ষ টাকা করে অনুদান পাবে। আবেদনের শেষ তারিখ 30 জুন, 2026।

HCL ফাউন্ডেশনের ডিরেক্টর ড. নিধি পুন্ধির বলেন, “আমরা বিশ্বাস করি গ্রাসরুট লেভেলের সংস্থাগুলো থেকেই সবচেয়ে যুগান্তকারী সমাধান আসে। এই গ্র্যান্টের লক্ষ্য হলো এনজিওগুলোকে তাদের সম্ভাবনা প্রকাশ ও উদ্ভাবনী ধারণাগুলো বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া।” এই গ্র্যান্টের মাধ্যমে এ পর্যন্ত ভারতের 61,000 গ্রামে 2.3 মিলিয়নেরও বেশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। পাশাপাশি ৩ লক্ষেরও বেশি চারা রোপণ, 68,300 হেক্টরের বেশি জমি পুনরুজ্জীবিত এবং 67,000 টনেরও বেশি কার্বন নির্গমন হ্রাস করা সম্ভব হয়েছে।

এ পর্যন্ত HCL ফাউন্ডেশন এই গ্র্যান্টের মাধ্যমে ₹ 203 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। গত একাদশ সংস্করণে রাজস্থানের গ্রাভিস ও মহিলা জন অধিকার সমিতি, ঝাড়খণ্ডের লাইভ ফাউন্ডেশন এবং মিজোরামের গুডউইল ফাউন্ডেশনকে ₹ 5 কোটি টাকা করে দেওয়া হয়েছিল। দেশ গঠনে কর্পোরেটের সামাজিক দায়বদ্ধতা পালনের ভূমিকা নিয়ে আলোচনার জন্য HCL ফাউন্ডেশন ‘প্যান ইন্ডিয়া সিম্পোজিয়ামস 2026’-এরও ঘোষণা করেছে, যা এই বছর ভুবনেশ্বর, চেন্নাই, নাগপুর এবং দিল্লিতে অনুষ্ঠিত হবে।