এল-কার্নিটিন যুক্ত টেটলি গ্রিন টি নিন, আর মেদ ঝরান সহজেই

বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে মেদ ঝরাতে গ্রিন টি ও এল-কার্নিটিন-এর গুরুত্ব অপরিসীম। সেই ভাবনাকে মাথায় রেখে এবার টেটলি গ্রিন টি স্লিম কেয়ার তাদের প্রিমিয়াম গ্রিন টি-তে যুক্ত করেছে এল কার্নিটিন। সুষম খাদ্য ও নিয়মিত শারীরিক পরিশ্রমের পাশাপাশি এল-কার্নিটিন নিলে তা শরীরে জমে থাকা মেদ বা চর্বি ঝরাতে সাহায্য করে। আর গ্রিন টি-র সঙ্গে একে মেলালে ওজন নিয়ন্ত্রণের প্রক্রিয়াটি হয় আরও সহজ ও কার্যকর।

এল-কার্নিটিন পুষ্টি উপাদানটি শরীরের দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিডকে সহজেই মাইটোকন্ড্রিয়ার ভেতরে নিয়ে যেতে পারে। ফলে চর্বি বা ফ্যাট ভেঙে শক্তি উৎপাদনের প্রকৃয়াটি হয়ে ওঠে আরও মসৃণ ও দ্রুত। এল-কার্নিটিন প্রাকৃতিকভাবে দুগ্ধজাত খাবারের মতো বিভিন্ন খাদ্যে পাওয়া যায় এবং আমাদের শরীর লাইসিন ও মেথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকেও এটি তৈরি করতে পারে।

টেটলি তাই এমন একটি ভেরিয়েন্টের গ্রিন টি বাজারে নিয়ে এসেছে যা পরিচিত পানীয়ের মাধ্যমেই মেদ ঝরানোর ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে। সাময়িক বা চটজলদি কোনও সমাধান নয়, ভরসা রাখুন রোজকার নিয়ম, ডায়েট ও কায়িক পরিশ্রমের ওপর, আর সঙ্গ নিন টেটলি-র এল কার্নিটিন যুক্ত গ্রিন টি, এবার মেদ ঝরবে সহজেই।