বাণিজ্যিক যানবাহন রপ্তানিকারকদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, ইসুজু মোটরস ইন্ডিয়া, তাদের জনপ্রিয় পিকআপ—ইসুজু ডি-ম্যাক্স এস-ক্যাব-এর জন্য একটি নতুন যানবাহন লিজিং মডেল চালু করার কথা ঘোষণা করেছে। মূলত বিভিন্ন ব্যবসাইয়িক প্রতিষ্ঠান এবং ফ্লিট অপারেটরদের (যানবাহন বহর পরিচালনাকারী সংস্থা) লক্ষ্য করে নেওয়া এই উদ্যোগটি, প্রথাগত মালিকানার তুলনায় একটি অধিকতর বুদ্ধিদীপ্ত ও ঝামেলামুক্ত বিকল্প দিয়ে থাকে; যা যানবাহনের জন্য প্রাথমিক পুঁজি বিনিয়োগের বোঝা এবং পরবর্তীতে গাড়ি বিক্রির অনিশ্চয়তা দূর করে। এই লিজিং কর্মসূচিটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ব্যবসার নগদ অর্থের প্রবাহ সুবিন্যস্ত থাকে এবং পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ ফ্লেক্সিবিলিটি নিশ্চিত করা যায়। এই সমাধানের মূল বৈশিষ্ট্যগুলো হলো, ৩৮,৯৯৯ টাকার আকর্ষণীয় মাসিক ভাড়া, ৪ বছরের নির্দিষ্ট মেয়াদ এবং শূন্য ডাউন পেমেন্ট। এছাড়াও কোনও অতিরিক্ত সার্ভিসিং খরচ, বীমা বা রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যয় নেই।
প্রথাগত ফাইন্যান্সিং-এর পরিবর্তে এই লিজিং মডেলটি বেছে নেওয়ার মাধ্যমে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ১.৮১ লক্ষ টাকা পর্যন্ত উল্লেখযোগ্য সাশ্রয় করতে পারে। এর ফলে পুঁজির সীমাবদ্ধতা ছাড়াই তারা দ্রুতগতিতে তাদের ব্যবসায়িক কার্যক্রমের পরিধি বাড়াতে সক্ষম হয়।
“এই লিজিং বিকল্পটি চালু করার মাধ্যমে, আমরা ইসুজু-র বাণিজ্যিক উদ্যোক্তাদের কাছে আরও সহজলভ্য এবং আর্থিকভাবে সাশ্রয়ী করে তুলতে চাই,” একথা বলেছেন ইসুজু মোটরস ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মি. রাজেশ মিত্তাল। প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মি তাকেশি হিরানো আরও যোগ করেন যে, এই মডেলটি যানবাহন মালিকানার ক্ষেত্রে বিদ্যমান প্রথাগত বাধাগুলো দূর করে দেয়; যার ফলে ফ্লিট অপারেটররা একেবারে প্রথম দিন থেকেই তাদের ব্যবসার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারেন।
