চালু হতে চলেছে নতুন রেল

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এবার দিঘার জন্য স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করল রেল। ২ মে থেকে ২০ জুন পর্যন্ত চলবে এই ট্রেন।

রেল সূত্রে খবর, মালদা টাউন থেকে ১ টা ১০ এ ছেড়ে দিঘা পৌঁছাবে রাত ১১ টা ৪০ এ। রামপুরহাট থেকে ৩ টে ২০ তে ছেড়ে ডানকুনি পৌঁছাবে রাত ৩ টে ৪২ এ। ডানকুনি থেকে সন্ধ্যা ৬ টা ৩২ এ ছেড়ে রামপুরহাট পৌঁছাবে ভোর ৬ টা ২৭ এ। দিঘা থেকে রাত ১১ টায় ছেড়ে মালদা টাউন পৌঁছাবে সকাল ৯ টা ২০ তে।০২/০৫, ০৯/০৫, ১৬/০৫, ২৩/০৫, ৩০/০৫, ০৬/০৬, ১৩/০৬ এবং ২০/০৬ তারিখে চলবে ট্রেনটি। ট্রেনের যাত্রাপথে দুদিকেই থামবে নিউ ফরাক্কা, পাকুড়, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, আন্দুল, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে।

জানানো হয়েছে, দিঘা স্পেশ্যাল ট্রেনে থাকছে ২ টি এসি থ্রি টায়ার কোচ, ৫ টি স্লিপার কোচ, ৭ টি সেকেন্ড ক্লাস জেনারেল, জিএসএলআরডি থাকছে ২ টি কোচ। ট্রেনের স্লিপারের ভাড়া রাখা হয়েছে ৪১৫ টাকা। আর থার্ড এসিতে ভাড়া পড়বে ১১২০ টাকা।